হোম > বিশ্ব

মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা চালিয়েছে।

সংঘর্ষ অব্যাহত রয়েছে উল্লেখ করে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, মার্কিন সামরিক ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে আরো কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইআরজিসি নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর ফলে সিরিকের বেমানি জেলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

এদিকে ইরানের হামলার মধ্যে বাহরাইনে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে ‘শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে’ আহ্বান জানিয়েছে।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ভাল জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতি ছিল সাধারণ ধরনের। তবে আইআরজিসি ও খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর উভয়ই নিশ্চিত করেছে যে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও নির্দিষ্টভাবে শুধু বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটির কথাই উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১২

লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা পাইলটের

গিনিতে স্বর্ণের খনি ধসে ১১ জনের মৃত্যু

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ উত্তর কোরিয়া-চীনের

ইরান যুদ্ধের প্রভাব: তীব্র ক্ষুধার ঝুঁকিতে লাখ লাখ মানুষ

ভয়াবহ পানির সংকটে ইরান, বিলীন হচ্ছে একাধিক হ্রদ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

জাপানের পর এবার ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করল নেপাল

কুয়েতে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিতে ইরানের হামলা