হোম > বিশ্ব

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

আলজাজিরা

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ এবং দেশটির নৌবাহিনী রয়্যাল নেভি ও বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। লন্ডনের ‘শত্রুতামূলক’ কর্মকাণ্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং দেশটির নতুন ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’ আইনের আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, গত এক বছরে যুক্তরাজ্যের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত জুলাইয়ে নতুন আইনের আওতায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)-কে তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। ওই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

আইন অনুযায়ী, যুক্তরাজ্যে কেউ আইআরজিসিকে সহায়তা বা সমর্থন করলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। ইরানের এই ঘোষণার মধ্য দিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

বিলাসী জীবনযাপনের আশায় অনলাইনে ‘চুরি’ শিখলেন নারী, অতঃপর...

দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

ভারতের বিষাক্ত মার্বেল বর্জ্যের ভাগাড় এখন পর্যটনকেন্দ্র

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত