হোম > বিশ্ব

সিরিয়ায় ইসরাইলের হামলায় নিহত ১৩

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সিরিয়ায় ইসরাইলের হামলায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছে। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা একথা জানিয়েছে।

ইসরাইলি সেনারা শুক্রবার ভোর হওয়ার আগে বেইত জিন শহরে অভিযান চালিয়ে এলাকাটি দখল এবং তিনজনকে গ্রেপ্তার করে।

সানার প্রতিবেদনে বলা হয়, শিশুসহ আরো তিনজনের লাশ কুনেইত্রার আল-সালাম শহরের আল-গোলান হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ইসরাইলি ড্রোনগুলো মাথার ওপর দিয়ে ঘুরছিল।

ইসরাইলি সেনারা শহরে প্রবেশের কিছুক্ষণ আগে ভোর ৩ টা ৪০ মিনিটে ইসরাইলি কামান বেইত জিনে আঘাত হানে।

অনুপ্রবেশের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আক্রমণকারী ইসরাইলি বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ছয় সেনা আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুলি বিনিময়ে গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী আরো জানিয়েছে, সকল সন্দেহভাজনকে হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। ইসরাইলের জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

আরএ

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক