হোম > বিশ্ব

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তেল সংকটের জেরে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড় আর নবায়ন করবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে ভারতের ওপর। কারণ নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা রুশ তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য ছিল এবং তা ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে।’

এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নেওয়া বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত করে দাম কমানোর চেষ্টার পদক্ষেপ কার্যত শেষ হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে।

এই অস্থায়ী ছাড়গুলো ছিল স্বল্পমেয়াদি ব্যবস্থা, যার লক্ষ্য ছিল বাড়তে থাকা জ্বালানিমূল্য নিয়ন্ত্রণে রাখা। নির্দিষ্ট সময়ের আগে জাহাজে তোলা তেল সীমিত পরিসরে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছিল। মার্চে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্র ৩০ দিনের একটি লাইসেন্স দেয়, যাতে ১২ মার্চের আগে জাহাজে তোলা রুশ তেল বিক্রি ও সরবরাহ করার অনুমতি দেওয়া হয়। এই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল।

একইভাবে ২০ মার্চ ইরানি তেলের ক্ষেত্রেও একটি ছাড় দেওয়া হয়, যার ফলে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে পৌঁছায়। এই ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা ১৯ এপ্রিল। এই সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটন ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি আরো জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প