হোম > বিশ্ব

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সংশ্লিষ্টদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি জানায়, রাজধানী আক্রা থেকে বুধবার সকাল ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উড্ডয়ন করে এবং রাডার থেকে হারিয়ে যায়। এটি রাজধানীর উত্তর-পশ্চিমে ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল। এতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রীসহ হেলিকপ্টারে আটজন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।

তাদের মৃত্যুতে শোক জানিয়ে ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেছেন, প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর