হোম > বিশ্ব

ইসরাইলকে তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০

আমার দেশ অনলাইন

ইসরাইলের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরাইলের কাছে পাঠানোর চেষ্টা করছিল।

প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, ‘জায়নিস্ট শাসনের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করা হয়েছে। তারা সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসহ বিভিন্ন তথ্য জায়নিস্ট শত্রুর কাছে পাঠাচ্ছিল। বিচারিক আদেশের মাধ্যমে এসব নেটওয়ার্কে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করে আটক করা হয়েছে।’

এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের ভেতরে থাকা তথাকথিত ‘তথ্যদাতাদের’ দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরাইল দেশটিতে নতুন ধাপের হামলা শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০