হোম > বিশ্ব

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

আলজাজিরা

কারখানায় বিস্ফোরণের পর সেখানে জরুরি উদ্ধারকর্মীরা উপস্থিত হন। ছবি: এএফপি

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৬ মিনিটে দেশটির ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।

ঘটনার পর বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছেন এরদোয়ান। এদিকে ইজমিরের গভর্নর জানিয়েছেন, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ সময় ওপরের দিকে থাকা একটি ক্রেন ছিঁড়ে চুল্লির ওপর পড়ে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইজমিরের মেয়র জেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর পরই হতাহত ব্যক্তির প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বিস্ফোরণের ভয়াবহতা বর্ণনা করে বলেন, তার কাছে ঘটনাটি ভূমিকম্পের মতো মনে হয়েছিল। তিনি বলেন, ‘আমি যখন রাস্তার ওপাশের কারখানাটির দিকে তাকাই, তখন সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখছিলাম। চিমনির কাছে আগুন জ্বলছিল।’

এদিকে কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

তুরস্কের ছোট বামপন্থি রাজনৈতিক দল লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দলটি বলেছে, গত ১০ বছরে এই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছে তারা।

এ ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

এএম

আমি মুসলিম নই, তবু খেলাফত ফিরে আসুক চাই: রাব্বি হাইম সোফার

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে একাধিক বিস্ফোরণ

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

আল-সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের

আল-সাইয়েদকে নিয়ে যা বললেন জন এফ কেনেডির নাতি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আপিলের ৯০ শতাংশই মুসলিম

ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে তিন কারণ জানালেন ট্রাম্প

মামদানির আমলে নিউইয়র্কে ১৭ বছরের মধ্যে অপরাধ সবচেয়ে কম