হোম > বিশ্ব

ভারতের জম্মু ও কাশ্মীরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ট্রিবিউন

ভারতের জম্মু ও কাশ্মীরের কাটারায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ২৩ জন। কাদা-মাটি ও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

মঙ্গলবার কাটারার অর্ধকুমারি এলাকায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার পথে ভূমিধস হয়। আতঙ্কিত হয়ে পড়নে পূন্যার্থীরা। ধসের পরপরই মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন। তাদের সাথে যোগ দেয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা।

গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত জম্মু ও কাশ্মীরজুড়ে বিপর্যয় ডেকে এনেছে। যার ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রবল বর্ষণে জম্মুতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, সেতু ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ লাইন এবং মোবাইল টাওয়ারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা ভারী বৃষ্টিপাতের ফলে জেলাজুড়ে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। মঙ্গলবার পর্যন্ত সেখান থেকে তিন হাজার ৫০০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে শিগগিরই জম্মু-কাশ্মিরের আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। আইএমডি’র সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আরো অন্তত দু’-তিন দিন এমন থাকবে জম্মু-কাশ্মীরের আবহাওয়া এবং অনেক অঞ্চলে আরো ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি, কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াড় জেলায় ভূমিধস এবং হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৈষ্ণোদেবী মন্দির যাত্রা স্থগিত করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যোগাযোগ ব্যাহত হওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। অনেক জেলায় টেলিযোগাযোগ বন্ধ থাকায়, লাখ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ