হোম > বিশ্ব

পাকিস্তানে ৫.৮ ভূমিকম্প অনুভূত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপন্ন একটি ভূমিকম্প শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের প্রভাব রাজধানী ইসলামাবাদ, পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, শাংলা, বুনেরসহ আশপাশের জেলাগুলোয় পড়েছে। পাকিস্তান আবহাওয়া দপ্তরের অধীন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে, চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায়।

কম্পনের সময় ভবন কেঁপে ওঠে এবং সতর্কতামূলকভাবে মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ২১ অক্টোবর ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, আজাদ জম্মু ও কাশ্মীর এবং আশপাশের এলাকায় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই সময় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ২৩৪ কিলোমিটার। এছাড়া, এই এলাকায় কমপক্ষে চার দিন আগে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান, আফগানিস্তানসহ এই অঞ্চলে ভূকম্পনের ঘটনা ঘন ঘন ঘটছে, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম এলাকায় ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়।

সূত্র: জিও নিউজ

এসআর/এসআই

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর