হোম > বিশ্ব

মার্কিন সামরিক সহায়তার কারণেই গাজায় গণহত্যা হয়েছে

কংগ্রেস সদস্য ওকাসিও কর্টেজ

আমার দেশ অনলাইন

মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কারণেই গাজায় গণহত্যা চালাতে পেরেছে ইসরাইল। শুক্রবার মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, নিঃশর্ত সহায়তার ধারণা অর্থহীন।’

ইসরাইলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটি গাজায় গণহত্যা চালিয়েছে এবং আমি মনে করি হাজার হাজার নারী ও শিশু মারা গেছে ... যা সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব ছিল।’

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কর্টেজ বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীর উচিৎ হবে ইসরাইলকে সামরিক সহায়তা দেয়া পুনর্বিবেচনা করা।

তিনি বলেন, ‘আমার কাছে এটি কেবল প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।’

কর্টেজ বলেন, ‘আমাদের নিজস্ব আইন অনুযায়ী, যখন আপনি গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেখবেন, তখন শর্ত সাপেক্ষে সহায়তা দেয়া প্রয়োজন।’

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা