হোম > বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত

ইরান ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে । শনিবার দেশটির বিচার বিভাগ জানিয়েছে- তাদেরকে কানো ছাড় দেয়া হবে না এবং দৃষ্টান্ত তৈরিতে তাদের কঠোর বিচার করা হবে। খবর রয়টার্সের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার এক পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়া গত জুন মাসে ইসরাইলি বিমান হামলায় আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়। তার বিরুদ্ধেও গুপ্তচরভিত্তির অভিযোগ ছিল।

বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীরি সাংবাদিকদের বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেননি কতজনকে ছেড়ে দেয়া হয়েছে।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি বছর দেশটিতে ৮জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এবছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত আটজন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র