হোম > বিশ্ব

প্রথমবারের মতো বহুজাতিক ড্রোন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রথমবারের মতো বহুজাতিক ও মাল্টি-ডোমেইন হামলাকারী ড্রোন টাস্কফোর্স টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক’।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, টাস্কফোর্সটি সমুদ্রের উপরিভাগ, পানির নিচে ও স্থলভিত্তিক বিভিন্ন পরিসরে পরিচালিত একমুখী হামলাকারী ড্রোন মোতায়েন করবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যরাও অংশ নেবেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন ‘টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ প্রতিষ্ঠার নয় মাস পর এই ঘোষণাটি এলো।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে যে বিপুল উদ্ভাবন চলছে, তার পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরো প্রসারিত করবে।’

তিনি আরও বলেন, ‘নতুন সক্ষমতাগুলোকে সমন্বিতভাবে কাজে লাগানো ও মোতায়েনের মাধ্যমে সামনে যে নতুন সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারব।’

সূত্র: আল জাজিরা

আরএ

নেতানিয়াহুর বড় অভিযানে ঘোষণার পর হেবরনে বাস্তুচ্যুত ১৫০০ ফিলিস্তিনি

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুথিদের

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ফ্রান্সে বিক্ষোভের আগুন, মাঠে ৭০ হাজার পুলিশ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান