হোম > বিশ্ব

পশ্চিম তীরে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অধিকৃত পশ্চিম তীরে আরো ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। যার ফলে গত তিন বছরে অনুমোদিত অবৈধ বসতির মোট সংখ্যা ৬৯টিতে দাঁড়িয়েছে। রোববার ইসরাইল সরকারের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জুডিয়া ও সামেরিয়ায় ১৯টি নতুন বসতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। তবে সিদ্ধান্তটি কখন নেয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন চালিয়ে যাব।’

স্মোত্রিচ নিজেও একজন দখলদার বসতিস্থাপনকারী বা সেটলার। পশ্চিম তীর এলাকায় যেসব দখলদার বসতিস্থাপনকারী বসবাস করছেন, তাদের মধ্যে তিনিও আছেন।

সৌদি আরব ইতোমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরাইলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, পশ্চিম তীর অঞ্চলে ইসরাইলের দখলদারিত্ব কার্যক্রমের এই ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরো উসকে দিচ্ছে, অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের গঠনকে হুমকির মুখে ফেলেছে।

আরএ

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

প্রিন্স হ্যারিকে ৯৫ লাখ পাউন্ড জরিমানা

ফিলিস্তিনিদের হত্যার আহ্বান বেন-গভিরের, জার্মানিতে নিন্দার ঝড়

ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে, এবার যুদ্ধ শেষ করার সময়: পেজেশকিয়ান

হরমুজ সংকটেও যেভাবে তেলের বাজারের চাপ সামলাল চীন

ফিলিস্তিনে বসবাসরত আমেরিকানের বাড়ি থেকে জিনিসপত্র ছুড়ে ফেলল ইসরাইলি সেনা

যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে বসার আহ্বান চীনের

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নয়: চীন

রাশিয়ায় কেন হাজারো সেনা ও ড্রোন অপারেটর পাঠাচ্ছে উত্তর কোরিয়া