হোম > বিশ্ব

হরমুজ প্রণালি খোলা রাখতে ন্যাটো মিত্রদের সহায়তা চাইলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি খোলা রাখতে এবার ন্যাটো মিত্রদের কাছে সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা রাখতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে সাহায্যের জন্য যোগাযোগ শুরু করেছে।

ট্রাম্প বলেন, ‘আমি এসব দেশের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন নিজেদের অঞ্চল রক্ষা করে। কারণ এটি তাদেরই এলাকা। এখান থেকেই তারা তাদের জ্বালানি পায়।’ তিনি আরো বলেন, ‘আপনি চাইলে বলতে পারেন, হয়তো আমাদের সেখানে থাকারই প্রয়োজন নেই। কারণ আমাদের তো এর দরকার নেই। আমাদের কাছে প্রচুর তেল রয়েছে।’

ট্রাম্প জানান, এ পর্যন্ত সাতটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলেছে। তার ভাষায়, ‘অনেক ক্ষেত্রেই এগুলো ন্যাটো দেশ। আমরা সব সময় ন্যাটোর পাশে থাকি; ইউক্রেন ইস্যুতেও আমরা তাদের সহায়তা করছি।’ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, হরমুজ প্রণালি খোলা রাখার মতো ‘খুব ছোট একটি উদ্যোগে’ কোন দেশ যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না, তা দেখা ‘আগ্রহজনক’ হবে।

কোন কোন দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এখনই তা বলার সময় হয়নি। তবে যুক্তরাষ্ট্র কিছু ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পেয়েছে। তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে। তবে তার ভাষায়, ‘প্রণালিতে বিশৃঙ্খলা তৈরি করতে দু-একজন মানুষই যথেষ্ট, কয়েকজন সন্ত্রাসীই যথেষ্ট।’

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক