হোম > বিশ্ব

উপকারীর ঋণ শোধ করতেই বিরোধী নেতাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উপকারীর ঋণ শোধ করতে মানুষ কত কিছুই না করে। এবারের ঘটনা যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। জীবনের সংকটময় সময়ে সাহায্যের হাত বাড়ানো উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হত্যার ঘটনা ঘটিয়েছে থাইল্যান্ডের এক ব্যক্তি।

শনিবার একটি লাইভ ভিডিওতে হত্যার কথা স্বীকার করেন একালাক পাইনয় নামে এক ব্যক্তি। তিনি বলেন, এ হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। এ কাজে তিনি লাইসেন্সবিহীন বন্দুক ব্যবহার করেছেন। এসব কিছুই অকপটে স্বীকার করেন তিনি। এর আগে এ হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে। রোববার এএফপিকে এ কথা জানিয়েছে দেশটির পুলিশ।

বিলুপ্ত হওয়া কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক আইনপ্রণেতা লিম কিমিয়া গত মঙ্গলবার তার স্ত্রীকে নিয়ে কম্বোডিয়া থেকে বাসে করে ব্যাংককে পৌঁছানোর পর একজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের জন্য থাইল্যান্ডের শক্তিশালী নেতা হুন সেনকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ করেন কম্বোডিয়ার বিরোধী নেতারা। যদিও একজন সরকারি মুখপাত্র তা পুরোপুরি অস্বীকার করেছেন।

থাই গণমাধ্যম জানিয়েছে, একালাক একজন সাবেক মেরিনার। বুধবার কম্বোডিয়ায় গ্রেপ্তার হন তিনি। শনিবার তাকে থাইল্যান্ডে ফিরিয়ে আনা হয়। পরে একালাক জানান, নৌবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পর জীবনের সংকটময় সময়ে তাকে সাহায্য করেছিলেন এক ব্যক্তি।

তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই লিমকে হত্যা করতে রাজি হন তিনি। আর কাজের জন্য কোনো অর্থ নেননি তিনি। তবে একালাককে ৬০ হাজার থাই বাথ বা ১ হাজার ৭০০ ডলার দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। একালাক এসব কথা অস্বীকার করেছেন।

হিজবুল্লাহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২