হোম > বিশ্ব

ইরান চাইলে বিশ্বকাপে খেলতে পারবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের হাতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির ক্রীড়া ও তরুণ বিষয়কমন্ত্রী আহমদ দনেয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করেছেন—ডব্লিউপিডিই নিউজে প্রকাশিত খবরের বরাতে।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে ইরান দল নিরাপদ নয়। তার ভাষায়, মাত্র আট–নয় মাসের মধ্যে তারা আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এ অবস্থায় বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে ইরান–মার্কিন যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই ‘অপকর্মের’ পর মার্কিন মাটিতে খেলা নিরাপত্তাহীন ও গ্রহণযোগ্য নয়।

এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA–র সভাপতি গিয়ান্নি ইনফানটিনো জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইরান দল স্বাগত এবং তারা চাইলে টুর্নামেন্টে অংশ নিতে পারে।

ইনফান্তিনো লিখেছেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিশ্বের একতাবদ্ধ হওয়ার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই—তিনি দেখালেন, ‘Football Unites the World’।

১০৫ শতাংশ বেড়েছে হরমুজে জাহাজ চলাচল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তা পাঠাচ্ছে ইউরোপের চার দেশ

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা পুতিনের

স্পেনে ৭৬ বছরের মধ্যে জুনের সবচেয়ে উষ্ণ দিন

আফটারশকের আতঙ্কে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো ভেনেজুয়েলাবাসী

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে মার্কিন সহায়তার ঘোষণা ট্রাম্পের