হোম > বিশ্ব

হরমুজ প্রণালি কবে খুলবে জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

তিনি বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ করে বলেন, ‘তেল প্রবাহ আবার শুরু হোক।’

তবে প্রেসিডেন্ট পরে এক বিবৃতিতে জানান, প্রণালিটি পুনরায় খোলার বিষয়টি বিলম্বিত হবে এবং আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই এটি চালু হবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প