হোম > বিশ্ব

পারমাণু সম্মেলনে কোনো ঐকমত্য না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

আমার দেশ অনলাইন

১১তম পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি পর্যালোচনা সম্মেলনে কোনো সমঝোতা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি বিশ্বের নিরাপত্তা আরও শক্তিশালী করার একটি ‘মিসড সুযোগ’ ছিল।

মহাসচিবের পক্ষ থেকে মুখপাত্র স্টেফান দুজারিক জানান, সদস্য দেশগুলোর অংশগ্রহণকে স্বাগত জানালেও গুতেরেস আক্ষেপ করেছেন যে, ‘বর্তমান সময়ে আন্তর্জাতিক নিরাপত্তার ওপর গুরুতর হুমকির মধ্যে’ এই সম্মেলন কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে।

তিনি সব দেশকে আহ্বান জানিয়েছেন, উত্তেজনা কমাতে এবং পারমাণবিক ঝুঁকি হ্রাসে সর্বোচ্চ কূটনৈতিক ও সংলাপের পথ ব্যবহার করা উচিত। গুতেরেস আবারও জোর দিয়ে বলেছেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব জাতিসংঘের সর্বোচ্চ নিরস্ত্রীকরণ অগ্রাধিকার।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনা, আঞ্চলিক যুদ্ধ ও পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে আস্থার ঘাটতির কারণে এ ধরনের সম্মেলনে ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে সমুদ্র