হোম > বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্র-ইরাইলের হামলায় মৃতের সংখ্যা ৫৫০ ছাড়াল

আমার দেশ অনলাইন

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়। হামলায় গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরা জানায়, পূর্ব ও পশ্চিম ইরানেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, কেবল সামরিক সদরদপ্তর নয়, বেসামরিক আবাসিক এলাকাগুলোও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, কেন্দ্রীয় শহর সানন্দজে হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। এতে শহরের পুলিশ স্টেশনের পাশের বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। সোমবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি আল জাজিরা। এর আগে শনিবার এ হামলা চালানো হয়।

হাইতিতে গ্যাং নেতাকে হত্যার দাবি, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন এক তরুণী

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ডেটা সেন্টার ও এআই শিল্প

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত