হোম > বিশ্ব

এক বৈঠকেই তুরস্ক-কাজাখস্তান ২০ চুক্তি, কী আছে তাতে?

আতিকুর রহমান নগরী

তুরস্ক ও কাজাখস্তান সরকার শক্তি, পরিবহণ, প্রযুক্তি ও মিডিয়া খাতে ২০টি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। আঙ্কারায় তুরস্ক–কাজাখস্তান উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের পঞ্চম বৈঠকে এসব চুক্তি সই হয়।

মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান ও কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে—তুর্কি পেট্রোলিয়াম ও কাজাখ রাষ্ট্রীয় তেল কোম্পানির মধ্যে শক্তি খাতে সমঝোতা, ‘মিডল করিডোর’ রেলপথে মাল পরিবহনে অংশীদারিত্ব এবং মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন নিয়ে সহযোগিতা।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার করবে এবং মধ্য এশিয়া–ইউরোপ সংযোগে নতুন দিগন্ত খুলে দেবে।

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা