হোম > বিশ্ব

হরমুজে নৌ চলাচল নিশ্চিতে সামরিক সহায়তায় আগ্রহী জার্মান চ্যান্সেলর

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দেশগুলোকে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

সংবাদ সম্মেলনে তিনি হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় জার্মানির পক্ষ থেকে সামরিক সহায়তারও প্রস্তাব দেন।

মের্জ বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কূটনৈতিক সমঝোতা’ অর্জনে চলমান প্রচেষ্টা জোরদার করা সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই জরুরি।

পাশাপাশি, হেজবুল্লাহ ও ইসরাইলের সামনেও দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনে একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তাকে ‘সুসংবাদ’ হিসেবে স্বাগত জানালেও মের্জের দাবি- এটি হতে হবে স্থায়ী, নিরাপদ এবং সম্পূর্ণ ‘শুল্কমুক্ত’।

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহযোগিতা ও মাইন অপসারণের মতো কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি।

যদিও তিনি উল্লেখ করেন যে, এই ধরনের পরিকল্পনার জন্য অবশ্যই জাতিসংঘ এবং জার্মান পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া এই মিশনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বিশেষভাবে ‘বাঞ্ছনীয়’ বলেও তিনি মনে করেন।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স