হোম > বিশ্ব

ইসরাইলের গুলিতে বেশির ভাগ জিম্মিই নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় সেনাবাহিনীর গুলিতে বেশিরভাগ জিম্মিই নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের একজন সাবেক সামরিক কমান্ডার।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণোধ্যম আনাদোলুে এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম ইয়েডিওথ আহরোনোথ-এ সাবেক কমান্ডার নিতজান অ্যালন জানিয়েছেন, ‘গোয়েন্দা ব্যর্থতার কারণে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে জাবালিয়ার বেশিরভাগ জিম্মি নিহত হয়েছে।’

অ্যালন বলেন, জিম্মিদের অনেকেই জীবিত অবস্থায় গাজায় পৌঁছালেও পরে ইসরাইলের হামলায় তারা নিহত হয়েছেন। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি শুধু বলেছেন, ‘ভূমিতে ভুল অনুমানের’ কারণে ২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইলি হামলায় তিনজন বন্দি নিহত হন। তিনি আরো বলেছিলিন, জিম্মিরা বারবার বিমান হামলার ভয়ের কথা উল্লেখ করেছিলেন।

হামাসের সামরিক শাখা, কাসাম ব্রিগেড বরাবরই বন্দিদের উপর এমন হামলার ভিডিও ক্লিপ প্রচার করে তেল আবিবকে তা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু তেল আবিব সেই আবেদন উপেক্ষা করে দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যদিও হামলা খুব একটা বন্ধ হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে ৭০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং প্রায় ১,৭১,০০০ জন আহত হয়েছে।

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়