হোম > বিশ্ব

স্ত্রীসহ মার্কিন বাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন বাহিনীর ডেল্টা ফোর্স। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

এদিকে আটকের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আটকের কথা জানান।

ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করা হবে যুক্তরাষ্ট্রে। রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি।

মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে । ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট।

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

বিশিষ্ট সাহিত্যিক ডা. কামাল হোসেনের ইন্তেকাল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭

‘ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান’

মার্কিন বাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান: আইআরজিসি

প্লেজারিজমের বিতর্কে থাকা কেমব্রিজের সেই অধ্যাপকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০

ইসরাইলের পশ্চিম তীর নীতি নিয়ে ওআইসির সতর্কতা

ইসরাইলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সিরিয়াবাসী

ব্রিটিশদের ১০৯ বছর আগে দেওয়া ঋণের টাকা সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার