হোম > বিশ্ব

ওমান উপসাগরে তেল ট্যাঙ্কার আটক করল ইরান, রয়েছে বাংলাদেশিসহ ১৮ ক্রু

আতিকুর রহমান নগরী

ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য ছিলেন।

হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি ‘থামার আদেশ অগ্রাহ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা এবং তাদের কাছে জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র না থাকার’ মতো একাধিক লঙ্ঘন করেছে।

ব্যাপক ভর্তুকি এবং মুদ্রার দর পতনের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে কম মূল্যের জ্বালানি তেলের দেশগুলোর মধ্যে একটি। দেশটি থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। ব্যাপক জ্বালানি চোরাচালানের লাগাম টেনে ধরতে লড়াই করে চলছে দেশটি।

ইসরাইলই কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি চালাচ্ছে?

ইরানের হুমকি শুধু ইসরাইলের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য নয়: ডেমোক্র্যাট

সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র

ট্রাম্প বেআইনি যুদ্ধ শুরু করেছেন, দায়িত্ব তার: ব্রিটিশ এমপি

গালফের দেশগুলোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানোর সংখ্যা প্রকাশ

কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ল

ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

খামেনি হত্যাকাণ্ডে ভারত সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন সোনিয়া গান্ধী

বাহরাইনে মার্কিন এয়ার বেসে ইরানের হামলা