হোম > বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

বুধবার গ্রিনিচ মান সময় ০০:০৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে লেনদেন হয়েছে।

মঙ্গলবারের লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে বিনিয়োগকারীরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: আল জাজিরা

আরএ

সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াত উল্লেখ করে যা বললেন বিল ক্লিনটন

নিজের পা নিজেই কেটে ড্রোনে ঝুলে মৃত্যুপুরী থেকে ফিরলেন ইউক্রেনীয় সেনা

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

হামলার ভয়, মধ্যপ্রাচ্যের ৪ দূতাবাসে জনবল কমাচ্ছে যুক্তরাষ্ট্র

কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র