হোম > বিশ্ব

জার্মানির সামরিক খাতে ব্যয় বেড়ে ৩০ বিলিয়ন ডলার, কারণ কী

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের ঋণের সীমা থেকে অব্যাহতি দেওয়ার বৃহৎ দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিজেদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে জার্মানি। এরই প্রেক্ষিতে জার্মানি আগামী বছরগুলোতে সৈন্যদের নতুন পোশাক, সরঞ্জাম ও সাঁজোয়া যান কেনার জন্য ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করার পরিকল্পনা করেছে।

জার্মানের অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, সৈন্যদের পোশাক ও ব্যক্তিগত সরঞ্জামের জন্য ১৯ বিলিয়ন ইউরো এবং নতুন সাঁজোয়া যান কেনার জন্য ৭.৫ বিলিয়ন ইউরো বরাদ্দ করা হবে।

FASER নামের জার্মানের সরকারি পোশাক প্রকল্পটি ২০৩৪ সাল পর্যন্ত চলবে। এছাড়াও ২০৩০-এর মাঝামাঝি সৈন্যসংখ্যা ৪৬০,০০০-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে জার্মানির সশস্ত্র বাহিনীতে প্রায় ২৮০,০০০ সৈন্য নিয়োগ করা হচ্ছে।

জার্মানির রাইনমেটাল ও ফ্রাঙ্কো-জার্মান প্রতিরক্ষা সংস্থা কেএনডিএস যৌথভাবে ৩,০০০ থেকে ৫,০০০ বক্সার সাঁজোয়া যান কেনার সম্ভাবনা রয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের নেতৃত্বে দেশটি ইউরোপীয় নিরাপত্তায় নেতৃত্ব বাড়াতে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৮ শতাংশে উন্নীত করছে।
সূত্র: আল-আরাবিয়া।

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ