হোম > বিশ্ব

৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার অনুমোদন দিয়েছে আইইএ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী ‘কার্যত বন্ধ’ হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেবে বলে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।

তিনি জানান, আইইএ- এর ৩২টি সদস্য দেশ 'সর্বসম্মতিক্রমে' তাদের “জরুরি তেলের মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল” বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

আইইএ–এর নির্বাহী পরিচালক বলেন, “তেলবাজারে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার সত্যিই অভূতপূর্ব। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আইইএ–এর সদস্য দেশগুলো অভূতপূর্ব পরিসরের একটি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নিয়েছে”।

আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি অনুযায়ী “যথোপযুক্ত সময়সীমার মধ্যে” এই জরুরি মজুত বাজারে ছাড়া হবে।

সংস্থাটি বলছে, ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দু’বার—এ পর্যন্ত মোট ছয়বার আইইএ সমন্বিতভাবে তেলের মজুত ছাড়ার অনুমোদন দিয়েছে।

তারা আরও জানায়, সদস্যদেশগুলোর কাছে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে এবং শিল্প খাতের কাছে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও ৬০ কোটি ব্যারেল মজুত আছে।

‘ইরান যুদ্ধে ভোঁতা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার অস্ত্র’

ইরানে চালু হলো ছয়টি বিমানবন্দর

ইসরাইল ইস্যুতে হিজবুল্লাহর তোপের মুখে লেবানন সরকার

হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা হচ্ছে যুক্তরাষ্ট্র

ধ্বংসস্তূপে পরিণত লেবাননের বিনতে জুবাইল শহর

ইস্পাত রপ্তানি নিষিদ্ধ করল ইরান

বন্ধ হওয়ার পথে ভারতের বিমান পরিষেবা

জ্বালানি সংকটের শঙ্কায় ইউরোপ

মধ্যপ্রাচ্য সংকটে ১ ট্রিলিয়ন ডলার ক্ষতি, লাভ হচ্ছে কাদের