হোম > বিশ্ব

খালিস্তানপন্থি নেতাকে হত্যা ষড়যন্ত্রে ‘র-এর সংশ্লিষ্টতা’, ভারতীয়ের দোষ স্বীকার

আমার দেশ অনলাইন

খালিস্তানপন্থি নেতা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার বিষয়ে দোষ স্বীকার করেছেন এক ভারতীয় নাগরিক। তিনটি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এই ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, বৃহস্পতিবার ৫৪ বছর বয়সি ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত নিউইয়র্কের ম্যানহাটনে এক ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে হত্যার ষড়যন্ত্র, ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ দোষ স্বীকার করেন। তার সাজা ঘোষণা করা হবে চলতি বছরের ২৯ মে। ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডের মুখে পড়তে পারেন তিনি।

মার্কিন প্রসিকিউটররা বলছেন, নিখিল গুপ্তা ভারত সরকারের একজন কর্মচারীর নির্দেশে নিউ ইয়র্কে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে হত্যার পরিকল্পনা করেছিলেন। আদালতের নথিতে ওই ব্যক্তিকে ‘ভিকটিম’ হিসেবে উল্লেখ করা হলেও এই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হিসেবে খালিস্তানি আন্দোলনের পরিচিত মুখ গুরপতবন্ত সিং পান্নুনের নামই ব্যাপকভাবে আলোচিত।

পান্নুনের সংগঠন ভারতে নিষিদ্ধ এবং আলাদা শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ গঠনের ডাক দিয়ে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে নিখিল গুপ্তকে নিয়োগ দেন বিকাশ যাদব নামের এক ব্যক্তি। তাকে ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটের কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে আদালতের নথিতে। এই সংস্থার অধীনেই ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ পরিচালিত হয়। যাদবের নির্দেশে নিখিল গুপ্তা যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকাণ্ড ঘটাতে একজন ভাড়াটে খুনি খোঁজার চেষ্টা করেন।

তবে গুপ্ত জানতেন না যে, যাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, তারা সবাই যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছিলেন। কর্তৃপক্ষ জানায়, তিনি হত্যার বিনিময়ে ১ লাখ মার্কিন ডলার দেওয়ার দরদাম করেন, অগ্রিম হিসেবে ১৫ হাজার ডলার নগদ দেওয়ার ব্যবস্থা করেন এবং লক্ষ্যবস্তুর বাসার ঠিকানা, ফোন নম্বর ও দৈনন্দিন চলাফেরার বিস্তারিত তথ্য সরবরাহ করেন। শেষ পর্যন্ত ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই ষড়যন্ত্র ভণ্ডুল করে দেয়।

গুপ্তাকে ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালে তাকে নিয়ে আসা হয় যুক্তরাষ্ট্রে।

এদিকে গুপ্তার দোষ স্বীকারের বিষয়ে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

ইরানে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট

কারাবন্দি ইমরান খানকে স্থানান্তরের পরিকল্পনা পাকিস্তান সরকারের

বার্লিন চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ ফেরালেন অরুন্ধতী রায়

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে গভীর ফাটল

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান: ট্রাম্প