হোম > বিশ্ব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা না করার আহ্বান জাতিসংঘের

আমার দেশ অনলাইন

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে কি না—ইসরাইলের প্রাণঘাতী হামলা ও হিজবুল্লাহর পাল্টা হামলার প্রেক্ষাপটে এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ আবারও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, “শত্রুতা বন্ধের একটি চুক্তি হয়েছিল। সেটি কতটা মানা হচ্ছে বা লঙ্ঘিত হচ্ছে, তা বাস্তব পরিস্থিতিতেই স্পষ্ট।” খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি তুলনামূলকভাবে কম সংঘাতপূর্ণ হলেও আমরা চুক্তিটি সম্মান করার এবং সেটিকে উপেক্ষা না করার আহ্বান জানিয়ে যাব।”

এর আগে দুজারিক সাংবাদিকদের জানান, আজ স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল ইসরাইলি সামরিক অবস্থান থেকে ২০৬টি গোলাবর্ষণের ঘটনা রেকর্ড করেছে। একই সময়ে লেবাননের অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী, যাদের হিজবুল্লাহ বলে ধারণা করা হচ্ছে, তাদের পক্ষ থেকে সাতটি হামলার গতিপথও শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া ইউনিফিল তাদের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় পাঁচটি বিমান হামলার ঘটনাও শনাক্ত করেছে বলে জানান তিনি।

এসআর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান