হোম > বিশ্ব

জায়নবাদকে কুমিরের সঙ্গে তুলনা তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পশ্চিমা পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলের ভূমিকা ব্যাখ্যা করতে কুমিরের উপমা ব্যবহার করেছিলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নেকমেত্তিন এরবাকান। তার এই উপমা তুরস্কের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও গণমাধ্যমে এখনো আলোচিত হয়।

ইসরাইল ও জায়নবাদকে বোঝাতে কুমিরের রূপক ব্যবহার করেছেন এরবাকান। কুমিরের রূপক ব্যবহার করে এরবাকান যুক্তি দিয়েছেন, ইসরাইল একা কাজ করে না, বরং পশ্চিমা বিশ্বশক্তিগুলোর মদতপুষ্ট একটি ক্ষুদ্র হাতিয়ার হিসেবে কাজ করে দেশটি।

তিনি বলেন, মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র হলো কুমিরের উপরের চোয়াল, যা এই কাঠামোর প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তির প্রতিনিধিত্ব করে।

নিচের চোয়াল হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন হলো নিচের চোয়াল। এর মাধ্যমে তিনি পশ্চিমা ব্যবস্থায় ইউরোপের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বোঝাতে চেয়েছেন।

ইসরাইলকে কুমিরের লেজের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরবাকানের দৃষ্টিতে, দেশটি বড়ো শক্তিগুলোর মাধ্যমে পরিচালিত একটি ছোট ও কার্যকর অংশ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়।

ইসলামপন্থি ‘মিল্লি গুরুশ’ আন্দোলনের নেতা ছিলেন এরবাকান। রাজনৈতিক এই ধারাটি পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বায়ন, পুঁজিবাদ ও জায়নবাদের তীব্র বিরোধিতা করত। এই মতাদর্শে এসব বিষয়কে পরস্পরসম্পর্কিত এবং মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হতো।

নেকমেত্তিন এরবাকান ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তুরস্কের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি মারা যান তিনি।

আরএ

যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

গঙ্গা পানি পানি বণ্টন চুক্তি নিয়ে যা বলছে ভারত

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

চিকেনস নেকে ভারতের ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড

হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল কানাডা

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া