হোম > বিশ্ব

হরমুজে বাইরের শক্তির উপস্থিতি মানবে না ইরান

আমার দেশ অনলাইন

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে মধ্যপ্রাচ্যের বাইরের শক্তিগুলোর সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না। তিনি এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যৌথ সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান নিজেকে এই প্রণালির নিরাপত্তার দায়িত্বশীল দেশ হিসেবে দেখে এবং এখানে কোনো সামরিক তৎপরতা দেখলে তারা তা গুরুত্ব দিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর হাতে। যারা সমস্যা সৃষ্টি করবে, তাদের ফল ভোগ করতে হবে। এটি একটি কঠোর সতর্কবার্তা।’

এক বিবৃতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জানায়, ‘হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। তাই সব দেশের জাহাজ যেন নিরাপদে এই পথ ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করা সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে আরো বলা হয়, ওমান এই সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

ইরান সেনাদের বড় অংশকে বেতন দিতে পারছে না: ট্রাম্প

চার বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক