হোম > বিশ্ব

মিত্রদের কাছে সাহায্য ভিক্ষা চাইছে যুক্তরাষ্ট্র: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, পরাজয়ের পর মিত্রদের কাছে সাহায্যের জন্য ‘ভিক্ষা চাইছে’ যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যেসব দেশ ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে তাদের ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্পের এই হুমকির পর গারিবাদি এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) দাবি করছে ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে, সুতোর ওপর ঝুলছে, অথচ তারা তাদের সব মিত্রদের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইছে!’

তিনি আরো বলেন, ‘সামরিক যুদ্ধ কোনো ফল দেয়নি, তাই এখন তারা পরবর্তী ব্যর্থতার নাম দিয়েছে ‘অর্থনৈতিক যুদ্ধ’।’

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ ওয়াশিংটনের জন্য আরেকটি পরাজয় ডেকে আনবে। ট্রাম্পের এই ঘোষণা ইরানিদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব আরো গভীর করবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘তথাকথিত ইকোনমিক ডি-ডে’ প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের নিজস্ব সংকট থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল। দেশটির ঋণ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং সুদের ব্যয়ও দ্রুত বাড়ছে।’

সূত্র: আল জাজিরা

আরএ

পরমাণু চুক্তি ছাড়েনি ইরান

ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ে প্রস্তুত আইএইএ

পশ্চিম তীরে অবরোধ, সমষ্টিগত শাস্তির আতঙ্কে ফিলিস্তিনিরা

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের নীতি বদলাতে চায় ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ ঘিরে চাপে ট্রাম্পের দল

ফেব্রুয়ারির পর যেভাবে বদলে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

ট্রাম্পের নিশানায় কিউবা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত

স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি জেনারেল