হোম > বিশ্ব

ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরাইল

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকে হত্যা করা হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

কাৎজ সামাজিকমাধ্যমে লেখেন, ‘ইসরাইলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

তিনি বলেন, ‘তার নাম কী বা তিসি কোথায় লুকিয়ে আছেন তা বিবেচ্য নয়। প্রধানমন্ত্রী এবং আমি আইডিএফকে এই মিশন বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে এবং কাজ করতে নির্দেশ দিয়েছি।’

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স