হোম > বিশ্ব

হরমুজ প্রণালি নিয়ে থাইল্যান্ডের সঙ্গে ইরানের চুক্তি

আমার দেশ অনলাইন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, থাই তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচলের অনুমতি দেবে ইরান।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে থাই তেল ট্যাংকারগুলোর নিরাপদ যাতায়াতের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।’ তিনি বলেন, এই পদক্ষেপের ফলে জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কমবে। কারণ দেশটি মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এ মাসের শুরুতে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে ওমানের নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করে, যদিও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

সূত্র: আল জাজিরা

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ