হোম > বিশ্ব

আগামীকাল সৌদিসহ যেসব দেশে উদযাপন হবে ঈদুল আজহা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানেও একই দিনে ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া মুসলিমপ্রধান দেশ হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কেও আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে তিউনিসিয়াও আগামীকাল ঈদ পালন করবে। এসব দেশে ইতোমধ্যে ঈদের জামাত, কোরবানি ও ছুটি ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এছাড়া ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কিছু মুসলিম কমিউনিটিও সৌদি আরবের ঘোষণার সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ উদযাপন করবে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে একদিন পর ঈদ উদযাপন হবে বলে জানা গেছে।

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আমেজ বিরাজ করছে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪