হোম > বিশ্ব

ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসায় দখলদারদের ধর্মীয় আচার পালন

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইহুদিদের ধর্মীয় উৎসব হনুক্কা উদযাপনের জন্য পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা।

সোমবার আনাদোলু এজেন্সির সংবাদে এসেছে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইসরাইলি পুলিশের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে সংঘর্ষস্থলে তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছিল।

ইহুদিদের হনুক্কা উৎসব ১৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়।

আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে, দাবি করে। তাদের বিশ্বাস, এখানে প্রাচীনকালে ইহুদিদের দুটি মন্দিরের স্থান ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত।

১৯৮০ সালে ইসরাইল পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু