হোম > বিশ্ব

ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা অ্যামনেস্টির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে অংশ নিতে না দেওয়ার বিষয়ে মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস।

তিনি বলেন, টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের অনুমতি দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুয়েভারা রোসাস অভিযোগ করেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতের প্রচেষ্টার কারণে ফিলিস্তিনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধেই প্রতিশোধমূলক পদক্ষেপের ধারাবাহিক প্রচেষ্টার অংশ’ এবং ‘জাতিসংঘের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধার বিপজ্জনক অপব্যবহার’।

গুয়েভারা রোসাস আরো বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় ব্যবস্থাকে দুর্বল করে। তিনি যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানান।

তার ভাষায়, ‘আন্তর্জাতিক ন্যায়বিচারকে রাজনৈতিক ক্ষমতার কাছে জিম্মি করা উচিত নয়।’

সূত্র: আল জাজিরা

আরএ

হরমুজে জ্বালানি ট্যাংকারে হামলা

ফিলিপাইনের স্কুলে গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

ইরানে যুদ্ধাপরাধ সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান রাশিদা তালিবের

সুদের হার বাড়িয়ে কি হরমুজ খুলতে পারবে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে জড়ানোকে ভুল মনে করেন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ভোটার

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প

উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক

বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল