হোম > বিশ্ব

যুক্তরাজ্য থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে তুরস্ক

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইউরোফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির লক্ষ্য ২০টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তুরস্কের বহরে যুক্ত করা। সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই চুক্তি সই করেন। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি’ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে এরদোয়ান একে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি ‘নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

চুক্তি সই হওয়ার পর স্টারমার বলেন, চুক্তিটি ন্যাটোর জন্যও একটি জয়। তিনি বলেন, ‘এটি ন্যাটোভুক্ত দক্ষিণ-পূর্ব অংশ, তাই যুক্তরাজ্যের সাথে এই সক্ষমতা ন্যাটোর জন্যও সত্যিই গুরুত্বপূর্ণ।’

স্টারমার জানান, চুক্তির অধীনে প্রথম টাইফুনগুলোর চালান ২০৩০ সালে আঙ্কারায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত জুলাইয়ে ৪০টি টাইফুন সরবরাহের জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে তুরস্ক ও যুক্তরাজ্য।

ইউরোফাইটার হলো একটি যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধবিমান। এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি, ইতালি এবং স্পেনও। তুরস্ক আরও যুদ্ধবিমান ক্রয় করতে চায়। দেশটির কর্মকর্তারা বলছেন, নিজস্ব ‘কান’ যুদ্ধবিমান কার্যকর হওয়ার আগে তাদের নৌবহরকে শক্তিশালী করার জন্য ১২০টি যুদ্ধবিমান কিনতে চায় আঙ্কারা।

এরই ধারাবাহিকতায় ইসরাইলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সাথে ব্যবধান পূরণ করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতার ও ওমান থেকে আরও ১২টি টাইফুন কিনতে চায় দেশটি। এমনটি জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি