হোম > বিশ্ব

নীলনদে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

উত্তর সুদানে নীল নদে ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ফেরিটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষসহ ২৭ যাত্রী ছিলেন। বুধবার এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক এ তথ্য জানায়।

শেন্ডি এলাকার তাইবা আল-খাওয়াদ ও দেইম আল-কারের মধ্যবর্তী এলাকা এ দুর্ঘটনা ঘটে। গ্রুপটি জানায়, এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ছয়জনকে। নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

নদী পথে নৌযান পরিবহনের দুর্বলতা ও মৌলিক সুরক্ষা ব্যবস্থার অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সুদান ডক্টরস নেটওয়ার্ক। সেইসাথে প্রাথমিক সময়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক প্রতিরক্ষা দলের অনুপস্থিতি তুলে ধরে।

তারা জানায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অভাব ‘দুর্যোগের মাত্রা আরো বাড়িয়ে তুলেছে’।

উপযুক্ত কর্তৃপক্ষকে বিশেষায়িত উদ্ধারকারী দল এবং অনুসন্ধান ও পুনরুদ্ধার সরঞ্জাম প্রেরণের জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সুদান ডক্টরস নেটওয়ার্ক।

আরএ

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প