হোম > বিশ্ব

আমিরাতে ব্রিটিশ-অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আল মিনহাদ বিমান ঘাঁটিতে থাকা কর্মী সংখ্যা ও সরঞ্জামের ধরণ সম্পর্কে কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, বুধবার সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কেউ হতাহত হয়নি।

অ্যালবানিজ সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করছি যে কোনো অস্ট্রেলীয় সেনা আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।

অস্ট্রেলীয় এই নেতা বলেন, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসন ব্লক এবং একটি চিকিৎসা কেন্দ্রের ‌‘সামান্য ক্ষতি’ করেছে।

দুবাই থেকে মাত্র ২৪ কিলোমিটার (১৫ মাইল) দক্ষিণে অবস্থিত আল মিনহাদ বিমান ঘাঁটি ২০০৩ সাল থেকে অস্ট্রেলীয় বাহিনীকে আশ্রয় দিয়ে আসছে এবং এটি মধ্যপ্রাচ্যে দেশটির অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

২০২৪ সালের মার্চ মাসে, প্রিন্সেস রয়্যাল দুবাইয়ের দক্ষিণে অবস্থিত এই ঘাঁটিতে যুক্তরাজ্যের একটি স্থায়ী সামরিক স্থাপনা ‘ডনেলি লাইনস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তৎকালীন একটি আরএএফ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, এই নতুন স্থাপনায় ব্রিটিশ সৈন্যদের জন্য বাসস্থান এবং কল্যাণমূলক সুবিধা থাকবে। সূত্র: বিবিসি

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধস, ১৪ শিশু নিহত

টিসি নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষককে ছাত্রের ছুরিকাঘাত

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

কোনো মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টারে হত্যা করা হতো: ওয়াইসি

সমঝোতা স্মারক সৎভাবে বাস্তবায়ন করছে না যুক্তরাষ্ট্র: ইরানি গবেষক

দোহায় মার্কিন দূতরা এলেও ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক হবে না

স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স