হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে বলেছেন, অন্যথায় ইরানকে এ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

তবে তার এ হুমকিকে পাত্তা দেয়নি ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান; হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্রগুলোও উড়িয়ে দেওয়া হবে বলে ইরানের সেনাবাহিনী হুঙ্কার দিয়েছে।

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘বিধ্বস্ত’ করার ট্রাম্পের হুমকির জবাবে উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোর ওপর পালটা হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী।

ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, পূর্ববর্তী সতর্কবার্তা অনুযায়ী, যদি শত্রুপক্ষ ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামো লঙ্ঘন করে, তবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের (রেজিম) মালিকানাধীন সমস্ত জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং পানি শোধন (ডেসালিনেশন) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

শনিবার (২১ মার্চ) রাতে ট্রাম্প ইরানকে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর এ বিবৃতি এল।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করুন

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ট্রাম্পকে ‘অপদার্থ’ বললেন বাইডেন, তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ

সামরিক অভিযানে ছিটকে আসা শার্পনেলের আঘাতে কাতারি নাগরিক নিহত

শর্ত না মানলে অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে মোট প্রাণহানি ৪ হাজার ছাড়াল

উপসাগরীয় দেশগুলোকে আবারো যে সতর্কবার্তা দিল ইরান

‘জিও’ নিউজের সম্প্রচার বাতিল করল পাকিস্তান সরকার