হোম > বিশ্ব

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান মালয়েশিয়ার

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের বর্বরতা চলতে পারে না। দোহায় তেলআবিবের হামলার সমালোচনা করেন তিনি। বলেন, এটা কেবল হামাসের ওপরই নয়, বরং যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টাকারী সকলের প্রচেষ্টার প্রতি অসম্মান। ইসরাইলের সহিংসতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের নৃশংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে। নৃশংসতা ফিলিস্তিন দিয়ে শুরু হলেও অবশ্যই ফিলিস্তিনের সীমাবদ্ধ থাকবে না।’

সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, ‘এই সংঘাতের মাত্র তিনটি বাস্তব সমাধান আছে। আর তাহলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া, একটি স্ব-শাসিত ফিলিস্তিন রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন প্রদান এবং জাতিসংঘের সংস্কার করা। একইসাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

জাতিসংঘের টিকে থাকার জন্য মোহাম্মদ তিনটি জরুরি সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো- নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করা, সাধারণ পরিষদের কাছে কর্তৃত্ব ফিরিয়ে আনা এবং গ্লোবাল সাউথের জন্য স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী অর্থায়ন ব্যবস্থা পুনর্গঠন করা।

এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে।

তিনি বলেন, ‘সংস্কার এখন আর কোনো পছন্দ নয়, বরং অপরিহার্য। আমরা সফল হব কিনা তার ওপর কোটি কোটি জীবন নির্ভর করে।’

আরএ

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প