হোম > বিশ্ব

হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে পাহারা দিতে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য ভালো হবে না। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি থেকে সুবিধা পাওয়া দেশগুলোর জন্য এটি পুনরায় চালু করাই হবে ‘একমাত্র সঠিক সিদ্ধান্ত’। কারণ ইউরোপ ও চীন উপসাগর থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

তিনি সতর্ক করে বলেন, যদি অন্যান্য দেশ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায়, তাহলে এটি ‘ন্য্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ’ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ‘খুব ভালো’ আচরণ করেছে।'

প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমাদের ইউক্রেনের বিষয়ে তাদের (ইউরোপ) সাহায্য করার দরকার ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে... কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন আমরা দেখব তারা আমাদের সাহায্য করে কিনা।’

এই প্রণালি খুলে দেওয়ায় সহায়তা করতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এই চ্যানেলকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন জলপথ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই পথ দিয়ে যায়।

সূত্র: বিবিসি

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে