হোম > বিশ্ব

বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ জন

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলায় বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিরোধী পক্ষ। গাড়ির ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান তিনজন। এদের মধ্যে একজন ছিলেন বিজেপি নেতা ভরত সিং।

মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের ভাষ্যমতে, ভরত সিং বালু উত্তোলনসংক্রান্ত একটি বিরোধের মীমাংসার জন্য আলোচনা করতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের গাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ এখন পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এলাকার বালু উত্তোলনের চুক্তিটি ভারত সিংয়ের পরিবারকে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, এরপর সোনহাট, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া এবং ছিঙ্গুরাজুড়ে বালু পরিবহন এবং খনি কার্যক্রমের সঙ্গে যুক্ত ‘অবৈধ’ অর্থ আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, ভরত সিংয়ের সমর্থক ও বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে এ নিয়ে বিরোধ চলছিল।

সূত: এনডিটিভি

আরএ

ইরানের তিন পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

মোদিদের শত্রু সেই ‘আজাদি’ স্লোগান আবার ভারতের তরুণদের মুখে

যুদ্ধের শুরুতেই ইরানের ৩ পাইলটকে আটক করে কাতার

‘আজান আমেরিকান সংস্কৃতির অংশ নয়’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব