হোম > বিশ্ব

খামেনির জানাজা ঘিরে সতর্ক অবস্থায় ইরান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সামরিক বাহিনী।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, জানাজায় অংশ নিতে আসা বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকাজুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

আকরামিনিয়া জানান, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের আকাশসীমায় নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। মৃত্যুর চার মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

বিমানবাহী রণতরির অপর্যাপ্ততায় সংকটে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের