হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি রাশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসেই ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মতি দিয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠকের পর ক্রেমলিন এ তথ্য জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ আলোচনা হতে যাচ্ছে।

সেন্ট পিটার্সবার্গের একটি রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকটি ছিল পুতিনের সঙ্গে উইটকফের নবম সরাসরি সাক্ষাৎ। বৈঠকের শুরুতেই সদিচ্ছার নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় রাশিয়া । তাকে মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন তিনি। জেলেনস্কি জানান, এই আলোচনা খুব শিগগিরই অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

সূত্র: রয়টার্স

আরএ

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা

ইউক্রেনে স্টারলিংকের সংযোগ ফিরিয়ে দিয়েছেন ইলন মাস্ক, দাবি ট্রাম্পের

মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ

সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি: এমিনি এরদোয়ান

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ

অরুণাচল সীমান্তে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে চীন-ভারত

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে বিক্ষোভ