হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে দুই ফায়ারফাইটার নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের পাহাড়ি অঞ্চলে আগুন নেভানোর সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

কোতেনাই কান্ট্রি শেরিফ অফিস রবার্ট নরিস জানিয়েছেন, একজন বন্দুকধারী কোউর ডিঅ্যালেন শহরের কাছে উন্নত রাইফেল ব্যবহার করে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর গুলি চালায়।

শেরিফ নরিস বলেন, যখন আমরা কথা বলতে ছিলাম তখন স্নাইপার গুলি চালায়। কর্মকর্তারাও একাধিক স্থান থেকে গুলি আসার খবর জানায়। পরে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো বলেন, তাদের সদস্যরা কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছে। গভর্নর ব্রাড লিটল বলেন, বন্দুকধারীর গুলিতে একাধিক ফায়ারফাইটার আহত হয়েছেন।

এক্স পোস্টে গভর্নর বলেন, আমাদের ফায়ারফাইটারদের ওপর জঘন্য হামলা হয়েছে। আইডাহোবাসীকে ভুক্তভোগী পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা এ ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে আরও বলেন, ‘যেহেতু পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, এজন্য আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ারফাইটার কর্মীদের থেকে দূরে থাকুন এবং তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন।’

তিনিও আরও বলেন, ধারণা করছি অন্তত দুইজন ফায়ারফাইটার নিহত হয়েছে।

প্রসঙ্গত, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটে বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ারফাইটারদের ওপর গুলি করার খবর জানা যায়।

ইসরাইল শত্রু, আমেরিকা বন্ধু নয়: মুসলিম বিশ্বকে ইরানের সতর্কতা

ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুমকি

এবার আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা