হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়াকে ভয়ংকর পরিণতির হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়া হস্তক্ষেপ অব্যাহত রাখলে দেশটিকে ‘ভয়ংকর ও উদ্বেগজনক পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সামরিক উপস্থিতিতে ঘেরা সীমান্তজুড়ে নতুন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে জানা গেছে, দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুরো সীমান্ত এলাকায় সতর্কতার মাত্রা বাড়ানো হবে।

তিনি জানান, কয়েক দিনের মধ্যেই সীমান্তে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার স্থাপনের জন্য প্রস্তুত রাখা হবে। এই পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

কিম ইয়ো জং সতর্ক করে বলেন, সিউল হস্তক্ষেপ অব্যাহত রাখলে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তবে তার সর্বশেষ হুঁশিয়ারির পেছনে দক্ষিণ কোরিয়ার ঠিক কোন পদক্ষেপকে দায়ী করা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সাম্প্রতিক এ ঘোষণা দুই কোরিয়ার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দিচ্ছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটে শান্তিচুক্তির পরিবর্তে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। ফলে আনুষ্ঠানিকভাবে দুই দেশ এখনো যুদ্ধাবস্থার অবসান ঘটায়নি।

সূত্র: আনাদোলু

আরএ

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

হাইতিতে অপহৃত ৪ সেনাকে উদ্ধারে সামরিক অভিযান, এল সালভাদরের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

হরমুজে ৭ জাহাজে হামলা, ৪টিতে আগুন

মধ্যবর্তী নির্বাচনের পরই নতুন করে ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

প্রথম বিশ্বযুদ্ধ থেকে হুথিদের ঠেকাতে সৌদির পাশে ব্রিটেন

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি রাশিয়া

বিগ বেন্ডে সীমান্ত দেয়াল নির্মাণের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

তুরস্কের মুসলিমদের মাঝে উম্মাহ স্পিরিট বেশ প্রবল

মহাকাশ ও বিমান খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে তুরস্ক

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প