হোম > বিশ্ব

ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করলো ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে দেশটি । বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ’৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার।

তিনি জানান, ‘যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়। তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়। যা সেপ্টেম্বরে ঠিক হয়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিংক দেন, যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কনটেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে।’

তিনি আরো জানান, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলসের’ মতো বিতর্কিত ছবি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে তার প্রামাণচিত্র ভারতে ব্লক করায় তিনি অবাক হয়েছেন।

উল্লেখ্য, ওই প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ ছিল।

প্রামাণ্যচিত্রটির স্ক্রিপ্ট এবং গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।

পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিষয়টি সেখানে তুলে এনেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তাই প্রকাশ করেছেন। কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না।

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি