হোম > বিশ্ব

তিন দেশ থেকে দূতাবাস গুটাচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস বন্ধ করতে যাচ্ছে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন জানান, ২০২৬ সালে কৌশলগত কারণে এই তিনটি দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর জিও নিউজের।

শুক্রবার জারি করা এক বিবৃতিতে ফিনল্যান্ডের এই মন্ত্রী বলেন, ‘পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে ফিনিশ দূতাবাস বন্ধ করার প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ডিক্রি জারি করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, দূতাবাসগুলো পরিচালনা ও কৌশলগত কারণে বন্ধ করা হবে। দূতাবাস বন্ধের সিদ্ধান্তের পেছনে দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে দুর্বল বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, মন্ত্রণালয় নিয়মিতভাবে বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী ফিনল্যান্ডের কূটনৈতিক মিশন নেটওয়ার্কের বিষয়ে পর্যালোচনা করে থাকে।

ভালটোনেন জানান, চলতি বছরে তারা কূটনৈতিক মিশনগুলোর কৌশলগত পর্যালোচনা শুরু করেছে। পর্যালোচনায় ফিনল্যান্ডের বৈদেশিক ও নিরাপত্তা নীতি এবং রপ্তানি কার্যক্রমের প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর